জেলার শ্রেষ্ঠ এএসআই রেজুয়ান মোল্লা Desk Desk News প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-কোম্পানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক রেজুয়ান মোল্লা সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন তার হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। গত মাসে জেলার মধ্যে কোম্পানীগঞ্জ থানার আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন, আসামী গ্রেফতার, পরোয়ানা তামিলসহ অন্যান্য মামলার তদন্তের সার্বিক বিষয়ে তারা এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এ ছাড়াও বিয়ানীবাজার থানায় যোগদানের পর থেকে দক্ষতা ও বিচক্ষণতার সাথে উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযানসহ অপরাধী দমনে অংশগ্রহণ করেছেন। এএসআই রেজুয়ান মোল্লা জানান , শ্রেষ্ঠত্বের এ অর্জন সমগ্র কোম্পানীগঞ্জবাসীর। এ শ্রেষ্ঠত্ব কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজ স্যারের। সবার সহযোগীতায় এখানকার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। (সি/স-০৭ সেপ্টেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: