জুয়া-আশ্রম ইছাকলসে পুলিশ অভিযান, ১০ জুয়ারী আটক

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জে ২১ দিনের ব্যবধানে আরও ১০ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গল দিবাগত (৮ সেপ্টেম্বর) রাত  সোয়া তিনটায় পারকুল থেকে ১০ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার এসআই অনিক বড়ুয়া ও এএসআই মোদারিছ মিয়া সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার নতুন পারকুল গ্রামের ফজর আলী পুত্র মোঃ ছায়েদ (৩৫), মৃত মকদ্দছ আলীর পুত্র মোঃ আজির (৪২), মৃত আঃ ছোবাহান পুত্র কুটি মিয়া (৪৬), মোঃ আশিক মিয়ার পুত্র মাছুম আহমদ (১৯), নজির উদ্দিনের পুত্র , তাজুল ইসলাম (২৬), যুগীরগাঁও গ্রামের মৃত মনফর আলীর পুত্র মোঃ শামসুদ্দিন (২৮), কালা মিয়ার পুত্র জামাল উদ্দিন (৩৭), সমুছ আলীর পুত্র মাসুক আলী (২৭), মনফর খানের পুত্র রুহুল খাঁন (২৫), এবং জালালাবাদ থানার নোয়াগাঁও হেংলাকান্দি গ্রামের মৃত ঠাকুর মিয়ার পুত্র মোঃ তাজউদ্দিন (৩২) কে আটক করেন। আটককৃত বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলার ইছাকলস ইউনিয়নের কয়েকটি স্পটে জুয়ার বোর্ড বসিয়ে রমরমা জুয়া খেলা চালিয়ে যাচ্ছে একটি চক্র। উপজেলার ইছাকলস ইউনিয়নটি যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই মদ ও জুয়ার আসর বসিয়ে আসছে স্থানীয় একটি চক্র।  স্থানীয় জনপ্রতিনিধিরা জুয়া প্রতিরোধে কার্যকরী ভূমিকা না নেওয়ায় বিদ্যালয়মূখী শিক্ষারথীরাও এই জুয়া ও নেশার আড্ডায় যুক্ত হচ্ছে। এর আগেও ১৮ আগস্ট পারকুল বাজার সংলগ্ন পুটামারা গ্রাম থেকে ৭ জুয়ারীকে আটক করেন কোম্পানীগঞ্জ পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল এ বিষয়ে বলেন, আটককৃত জুয়ারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

(সি/স-০৮ সেপ্টেম্বর-তা/ই)