সাবেক হুইপ ফজলুল হক আসপিয়ার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি মিলনের শোক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২১ আব্দুস ছালাম শাকিল ছাতক থেকে:-জাতীয় সংসদের সাবেক হুইপ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সুনামগঞ্জ কোর্টের সিনিয়র আইনজীবী, সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনের তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ এড. ফজলুল হক আসপিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন। শোকবার্তায় তিনি বলেন, এড. ফজলুল হক আসপিয়ার মৃত্যুতে সুনামগঞ্জবাসী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে হারালো। তিনি সুনামগঞ্জে বিএনপি রাজনীতির একজন অভিভাবক ছিলেন। বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন। (সি/স-১৬সেপ্টেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: