বাংলাদেশ লেবার ফেডারেশন কোম্পানীগঞ্জ শাখা কমিটি গঠন

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২১

 

বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ লেবার ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মোঃ আবু জাফর (সাবেক এমপি) ও সাধারণ সম্পাদক শাকিল আহমদ চৌধুরীর সাক্ষরিত গত ২৫ সেপ্টেম্বর এক পত্রের মাধ্যমে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

এতে আব্দুল আজিজকে সভাপতি ও শওকত আলী বাবুলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।কমিটির অন্যন্যারা হলেন,সাংগঠনিক সম্পাদক আমিনুল হক,কোষাধ্যক্ষ আমির উদ্দিন, সদস্য যথাক্রমে, মতিউর রহমান, জমিনুল ইসলাম, গিয়াস উদ্দিন, আব্দুল হাকিম,ফরহাদ হোসেন, জামাল উদ্দিন, বিজন সরকার।

(সি/স-১০ অক্টোবর-তা/ই)