সিলেট মহানগর ছাত্রলীগের নেতৃত্ব সৌরভ-নাইমের হাতে শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২১ দীর্ঘ প্রতীক্ষার পর ছাত্রলীগের কমিটি পেলো সিলেট মহানগর শাখা। নানা জল্পনা কল্পনা আর অভ্যন্তরীণ কোন্দলে বারং বার কমিটির তোড়জোড় শুরু হলেও প্রতিবারই পিছিয়ে যাওয়া কমিটি এবার ঘোষণা করলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। সিলেট মহানগর ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হিসেবে কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক হিসেবে নাইম আহমদের নাম ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ অক্টোবর) আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। জয় ও লেখক স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে হোসাইন মোহাম্মদ সাগর ও সঞ্জয় পাশী জয়ের নাম উল্লেখ করা হয়। (সি/স-১২অক্টোবর-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: