কোম্পানীগঞ্জে সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল অনুসারীদের আনন্দ মিছিল শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২১ বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখা কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হওয়ায় কোম্পানীগঞ্জ ছাত্রলীগের নাজমুল ইসলাম অনুসারীদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ছাত্রলীগ সদস্য আপন তাহসান ও উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক উমর আলীর যৌথ নেতৃত্বে মঙ্গলবার (১২,অক্টোবর ) বিকাল ৫ টায় উপজেলার টুকের বাজার থেকে অর্ধশতাধিক কর্মী সমর্থক নিয়ে মিছিল সহকারে উপজেলা পরিষদ মাঠে সমবেত হয়। মিছিল শেষে অর্ধশতাধিক কর্মী সমর্থক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ নেতা মিসবাউল করিম রফিক,জুনায়েদ ইভান,তোফায়েল আহমেদ,শাহিন আহমেদ,হাবিবুর রহমান,মামুন আহমেদ,মামুন মিয়া,মুজাহিদুল ইসলাম,ইকবাল হোসেন,আতিকুর রহমান,কাউসার আহমদ,সায়েম আকাশ,তামীম,মিলন,নূরমোহাম্মদ,রহমত প্রমুখ। SHARES গণমাধ্যম বিষয়: