নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তা দিচ্ছেন কোম্পানীগঞ্জ ছাত্রলীগ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১ সম্প্রতি কুমিল্লার এক অস্থায়ী মন্দিরে ষড়যন্ত্রমূলক কোরআন শরিফ অবমাননাকে কেন্দ্র কেউ যাতে কোনো পূজা উৎসব পালনকারী দূর্গা মন্দিরে অপ্রতিকার ঘটনা না ঘঠাতে পারে সেজন্যে ধারাবাহিক নিরাপত্তা দিচ্ছে কোম্পানীগঞ্জ ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানার নির্দেশে উপজেলার প্রতিটি মন্দিরে ছাত্রলীগের কর্মী সমর্থকদের দিয়ে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান দপ্তর সম্পাদক নাঈম আহমদ। শামসুল আলম প্রতিবেদককে জানান, সম্প্রতির এই বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাৎসব পালিত হোক নিরাপদ ভাবে।তাই সব ধরনের অনভিপ্রেত মূলক ঘটনা না ঘটে সে জন্যে আমাদের এই নিরাপত্তা দেওয়া। কুমিল্লার সেই ঘটনাটির মূল রহস্য উদগাঠনে আইনশৃঙ্খলা বাহিনী সৌচ্চার আছেন। (সি/স-১৪ অক্টোবর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: