ইউনিয়ন নির্বাচন উপলক্ষে কোম্পানীগঞ্জ ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২১

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জের ৫ টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কা চেয়ারম্যান পদপ্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষে উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শামসুল আলমের সভাপতিত্বে ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃওমর আলীর সঞ্চালনায় স্থানীয় উপজেলা মুক্তিযুদ্ধা সংসদে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল হক, সহ-সভাপতি রুপক চন্দ্র দাস,সহ-সভাপতি মোঃদেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক মোঃফারুকুজ্জামান রানা,যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মোহাম্মদ কামরান, সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম জয়, দপ্তর সম্পাদক নাঈম আহমদ অনন্ত,পরিবেশ বিষয়ক সম্পাদক হেলাল আহমদ। সভায় আরও বক্তব্য রাখেন ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সুমন আহমদ, ৩নং তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহমদ রেজা রুবেল, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃসিরাজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সোহান আহমদ, সাংগঠনিক সম্পাদক ইসফার ইসলাম রাফাত, মোঃশামিম আহমদ সাগর প্রচার সম্পাদক মোজাহিদুল ইসলাম,৪নং ইছাকলস ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃজুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক রাজ কুমার দাস, ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি শাহ আলম স্বাধীন , ১নং পশ্চিম ইসলাম পুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুজাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, সুহেল মিয়া,মামুন আহমদ,রুবেল আহমদ আকাশ।
এছাড়া ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা আপন তাহসান, জুনায়েদ ইভান,মোঃশাহিন আহমদ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার লক্ষে সিন্ধান্ত হয় (১)প্রতিটি ইউনিয়নে নৌকা মার্কা প্রার্থীর পক্ষে ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্বশীল নেতা কর্মীদের সমন্বয়ে কর্মী সভা করা হবে।

 

আগামী ২৫ অক্টোবর দক্ষিণ রণিখাই ইউনিয়ন,২৭ অক্টোবর ২নং পূর্ব ইসলামপুর ও উত্তর রণিখাই ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভা, ২৮ অক্টোবর ৪নং ইছাকলস ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভা, ৩০ অক্টোবর ৫নং উত্তর রণীখাই ইউনিয়ন, ০৩ নভেম্বর ৩নং তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নির্দেশনায় নির্বাচনের পূর্ব পর্যন্ত নৌকার পক্ষে কাজ চালিয়ে যাওয়া-সহ প্রতিটি ইউনিয়নের দ্বায়িত্বশীল নেতৃববৃন্দ নৌকা প্রতীকের পক্ষে স্থানীয় বাজারে সব সময় প্রচারনা চালানো হবে । সকল নির্বাচনী প্রচারণা ও সুষ্ঠ ভোট কার্যক্রমে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের সাথে সকল সময় সমন্বয় করে দ্রুত তা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয় বর্ধিত সভায়।

(সি/স-২০ অক্টোবর-তা/ই)