ঈদে মিলাদুন্নবীর র‍্যালীতে কোম্পানীগঞ্জে হাজারো রাসূল প্রেমিকের ঢল

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১

 

পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে আল -ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে গতকাল বাদ যোহর মুবারক র‍্যালি বের হয়। র‍্যালিটি কোম্পানীগঞ্জ থানা সদর হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় মাদ্রাসা’র প্রাঙ্গনে শেষ দোয়ার মাধ্যমে শেষ হয়।

মুবারক র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাবেক কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গনী, সিলেট পশ্চিম জেলা সভাপতি কবির আহমদ, ১নং পশ্চিম ইউ/পি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, আল ইসলাহ র উপজেলা সভাপতি মাওঃ মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মুশতাক আহমদ, থানা সদর হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার সভাপতি, কালা মিয়া, সুপার মাওলানা সাইদুল ইসলাম সাঈদ, এফ কে জুনেদ পশ্চিম জেলা র তালামিযের সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, বেলাল আহমদ, লতিফিয়া ক্বারি সোসাইটি কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মুকিত,সাধারণ সম্পাদক হাঃ আমিন উদ্দিন, মাওলানা রহমাত উল্লাহ।

অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আল ইসলাহর  সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক হাঃ আব্দুল কাদির, উপজেলার তালামীযের সভাপতি মো হাঃ নূর হোসেন, সাধারণ সম্পাদক শরীফ আহমদ মাহদী, জুয়েল আহমদ, নুরুল হক,মোসাহিদ আলী,সেলিম আহমদ, মাওলানা ইউনুস আলী,আবু সুফিয়ান রুহেল,হাঃ মাওঃ আলাল উদ্দিন, মাওঃ শাহ কাসিম উদ্দিন, মাওঃ নুরুজ্জামান আহমদ,মাওঃ জুনাইদ আহমদ, মুফতি আং রাহমান সিদ্দিক, সুমন আহমদ, জালালি, মাওঃ রমজান আলী, জাকির হোসেন, মোঃ ইব্রাহিম, জাকির হোসেন, মাওঃ ইউনুস,আব্দুল হামিদ, হাঃ আলী আকবর,মাওঃ জসিম উদ্দিন, হাঃ আব্দুল কাদির প্রমুখ।

(সি/স-২০ অক্টোবর-তা/ই)