কুলাউড়ায় মাদ্রাসা ছাত্র তুহিন হত্যার প্রধান আসামী গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১ মারজান আহমেদ, কুলাউড়া (মৌলভীবাজার) :-মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বাবনিয়া গ্রামের মাদ্রাসা ছাত্র তুহিন হত্যার প্রধান আসামি আয়ান বাউরীকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। বুধবার (২০ অক্টোবর) দুপুরে আসামিকে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে পুলিশ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের ডবলছড়া চা বাগান এলাকা থেকে তাকে আটক করে। আয়ান শমসেরনগরের ডবলছড়া চা বাগানের মৃত বসুক বাউরির ছেলে। জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নে গত ১১ অক্টোবর রাতে আশরাফুল ইসলাম তুহিন (১৫) নামে এক মাদরাসা ছাত্র দুর্বৃত্তের দায়ের কূপে মারা যান। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তুহিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ উদ্ধারের পর ১২ অক্টোবর নিহত তুহিনের বাবা সজ্জাদ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে, কুলাউড়া থানা পুলিশের এক বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন করে প্রধান আসামি আয়ান বাউরি (২০) কে গ্রেপ্তার করেছে। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, টাকা ও মোবাইলের জন্য আয়ান দা দিয়ে কুপিয়ে তুহিনকে হত্যা করে। আসামিকে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে। SHARES আইন আদালত বিষয়: