জগন্নাথপুরে ৬নং রানীগঞ্জ ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের মাঝে মনজুরুল এগিয়ে শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১ জগন্নাথপুর উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থীদের মধ্যে নৌকা মার্কার লড়াইয়ে এগিয়ে রয়েছেন তরুন যুবলীগ নেতা জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবে সহ সভাপতি আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মঞ্জুরুল ইসলাম। বিভিন্নভাবে জানা যায় কেন্দ্রীয় আওয়ামীলীগের ও জেলার অনেক নেতৃবৃন্দ মঞ্জরুল ইসলামের পক্ষেই সায় দিচ্ছেন। বিগত করোনায় ইউনিয়নের মানুষের মধ্যে ত্রান বিতরণ,মাস্ক,হ্যান্ড সেনিটাইজার,ঘরহীনদের ঘর নির্মানসহ বিভিন্ন সহযোগিতার কথা বিবেচনায় নিয়ে নৌকার প্রার্থী হিসাবে এগিয়ে রয়েছেন তিনি। এছাড়া আঞ্চলিকতার দিক দিয়ে দলমত নির্বিশেষে রয়েছে আলাদা জনপ্রিয়তা একজন অসাম্প্রদায়িক লোক হিসাবে রয়েছে খ্যাতি ।বিশেষ করে রানীগঞ্জের দক্ষিণ পাড়ে সবাই চাচ্ছে নৌকার প্রার্থী তরুণই হউক। তাই ইউনিয়নসহ কেন্দ্রে গুঞ্জন রয়েছে রানীগঞ্জ ইউনিয়নে নৌকার মাঝি হচ্ছেন মঞ্জুরুল ইসলাম। (সি/স-২০ নভেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES নির্বাচনের মাঠ বিষয়: