শহীদ মিনারে কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১ বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সিলেটের কোম্পানীগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সোহেল রানা। আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে সাংবাদিক আবুল হোসেন ও সোহেল রানা শহীদ বেদিতে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন কোম্পানীগঞ্জ প্রতিনিধি শের তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মাসুক রানা,দপ্তর সম্পাদক মীর আল মমিন,কার্যকরী সদস্য কবির আহমদ, কবির হোসেন,সোহরাব আহমদ,এখলাছ আলী,নোমান আহমদ প্রমুখ। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: