ডিস লাইনম্যানের ভুলে বঙ্গবন্ধু মহাসড়কে ঝরলো তাজা প্রান

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২২

 

নোমান আহমেদ,সিলেট:- বঙ্গবন্ধু মহাসড়কে দূর্ঘটনায় হতাহতের ঘটনা যেন নতুন কিছু নয় প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। কিন্তু এ দূর্ঘটনাটি সম্পূর্ণ ব্যতিক্রম। কোনো গাড়ির সাথে সংঘর্ষ, নয় কোনো বস্তুর সাথে ধাক্কা। দূর্ঘনাটি হয়েছে ডিস লাইনম্যানের অসর্তকতা মূলক কর্মকান্ডের কারনে ডিসলাইনের সাথে একটি সিএনজি লেগে গাড়িটি উল্টে যায়।

শনিবার ১ জানুয়ারি বিকাল আনুমানিক ৩ টার সময় উক্ত দূর্ঘটনাটি গোয়াইনঘাট উপজেলায় আজিরের দোকানের সম্মুখপ্রান্তে বঙ্গবন্ধু মহাসড়কে সংঘটিত হয়।

স্থানীয়দের সহায়তায় দূর্ঘটনায় কবলিত সিএনজি থেকে চালক সহ আহত চারজনকে উদ্ধার করে গুরুতর আহত দুইজনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়।বাকি দুইজনকে সালুটিকর বাজারের স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন করা হয়।

ওসমানী মেডিকেলে পাঠানো ২ জনকে ইমারজেন্সী চিকিৎসার ব্যবস্থা করা হলেও চালক তোতা মিয়া(৪০) বর্ণী গ্রামের চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ। কিন্তু গুরুতর আহত নজরুল ইসলাম চিকিৎসা চলাকালীন সময়েই রাত আনুমানিক ০৮ টার দিকেই মেডিকেল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায় আজিরের দোকান থেকে কিছুটা দূরে আতাইর বাড়ির সম্মুখে বঙ্গবন্ধু মহাসড়কের এপার থেকে ওপারে ডিসলাইন টানার জন্য লাইন ম্যানে কাজ করছে। প্রথমে লাইন রাস্তায় ফেলে রাখা হয়েছিল তাই সিএনজি চালক লাইনটি দেখতে পায়নি কিন্তু যখনই সিএনজি লাইনের দারপ্রান্তে চলে আসে সেই মুহূর্তে ডিসলাইনটিও টানা দিয়ে সিএনজির গ্লাস বরাবর চলে আসে। ফলে সিএনজির গ্লাসে ডিস লাইনের কারনে গ্লাস ভেঙে যায়। চালক গুরুতর আহত হয়ে পড়লে সিএনজিটি ৪ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ।