কোম্পানীগঞ্জে পুড়ে যাওয়া ৫ পরিবারকে ঘর দিলেন লতিফি হ্যান্ডস

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২

 

কোম্পানীগঞ্জে আগুনে পুড়ে যাওয়া অসহায় পাঁচটি পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছেন হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলা ফুলতলী এর ব্যাবস্থাপনায় পরিচালিত মানবিক সংস্থা লতিফি হ্যান্ডস।

০৯ জানুয়ারী রবিবার বিকালে নির্মাণ কাজ শেষে ৫টি পরিবারের কাছে তাদের গৃহগুলো বুঝিয়ে দেওয়া হয়। ঘর প্রদানের সাথে খাদ্য সামগ্রি, নতুন কাপড়,আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় মালামাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রদান করা হয়।

এ সময় উপস্তিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ,৫নং উত্তর রণিখাই ইউপি চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান,থানা সদর হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাও: সাইদুল ইসলাম সাঈদ, আনজুমানে আল ইসলাহ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাও:মখলিছুর রহমান,সাধারণ সম্পাদক মাও: মুশতাক আহমদ,লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাও: আব্দুল মুকিত,সেক্রেটারি হা: আমিন উদ্দিন,বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কোম্পানিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহা: শরীফ আহমদ মাহদি,দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অফিস সহকারী মো: আব্দুল মুমিন, লতিফি হ্যান্ডসের অফিস সহকারী মো: আব্দুল লতিফ হাবিব,মো: নাসির আহমদ।

গত ৩১ ডিসেম্বর রাতে উক্ত ৫টি গৃহ যাবতীয় মালামালসহ আগুনে পুড়ে যায়।
এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে লতিফি হ্যান্ডস এসব অসহায় পরিবারের পাশে দাড়ায়। লতিফি হ্যান্ডস কর্তৃক অসহায়দের গৃহ নির্মাণ, খাদ্যসামগ্রী,নতুন কাপড়, আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় মালামাল প্রদান করায় সন্তুষ্টি প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাও: গিয়াস উদ্দিন,মাও: আরজ আলী, হা:আলাল উদ্দিন,হা: আব্দুল কাদির, হা: আব্দুল মুকিত,মাও: নুরুজ্জামান, মো: আবু রুহেল,মো: ইব্রাহীম আলী,মাহিদ হাসান,মো: আনসার আলী,মাও: মুজিবুর রহমান,মাও: জসিম আহমদ,মো: রফিকুল ইসলাম, মো: সেলিম উদ্দিন,মো: লোকমান আহমদ, সাদিকুর রহমান,আজিজুল হক প্রমুখ।