আলকাছ আলীকে হারিয়ে চেয়ারম্যান পদে জিয়াদ আলীর জয় Desk Desk News প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২ দেশজুড়ে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাজী জিয়াদ আলী নির্বাচিত হয়েছেন। সোমবার ৩১ জানুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয় লাভ করেন তিনি তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিক প্রাপ্ত আলকাছ আলী। জিয়াদ আলীর প্রাপ্ত ভোট মোট পাঁচ হাজার তিন শ’ চৌদ্দটি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলকাছ আলী পেয়েছেন চার হাজার তিন শ’ চুয়ান্ন ভোট। এছাড়াও ঘোড়া প্রতিক নিয়ে মজনু মিয়া পেয়েছেন চার হাজার একশত ছত্রিশ ভোট। সিএনজি প্রতিক নিয়ে ফরহাফ হোসেন পেয়েছেন দুই হাজার পাঁচ শত পঞ্চাশ ভোট। আনারস প্রতিক নিয়ে এখলাছুর রহমান পেয়েছেন দুই হাজার পঁচিশ ভোট। হাতপাখা প্রতিক নিয়ে মহিউদ্দিন আল মামুন পেয়েছে তিনশত উনপঞ্চাশ ভোট। চশমা প্রতিক নিয়ে আলহাজ্ব আব্দুল ওয়াদুদ পেয়েছে একশত ছিয়াত্তরটি ভোট। টেলিফোন প্রতিক নিয়ে মোহাম্মদ আলী পেয়েছেন একশত পঁচিশ ভোট। টেবিল ফ্যান প্রতিক নিয়ে হানিফ মিয়া পেয়েছেন একশত সতেরো ভোট। SHARES গণমাধ্যম বিষয়: