সিলেটের শ্রেষ্ঠ উপ পুলিশ পরিদর্শক নির্বাচিত কোম্পানীগঞ্জ থানার অনীক বড়ুয়া শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২২ সিলেট জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার এসআই অনীক বড়ুয়া। জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জানুয়ারী মাসের সিলেট জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে কোম্পানীগঞ্জ থানার অনীক বড়ুয়াকে এ সম্মাননা প্রদান করেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সিলেট জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইনস্থ হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কোম্পানীগঞ্জ থানার এসআই অনীক বড়ুয়া বলেন, এই অর্জনের পেছনে উর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ কোম্পানীগঞ্জ থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে। কোম্পানীগঞ্জ থানার ওসি ও সকল পুলিশ সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়। পুরস্কারের জন্য মনোনীত করায় সিলেট জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: