শীতার্তদের মাঝে দোয়ারাবাজার প্রেসক্লাবের কম্বল বিতরণ

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২২

 

দোয়ারাবাজার প্রতিনিধি:- মোঃ আলা উদ্দিন।
শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব। শনিবার সকাল এগারোটায় দোয়ারাবাজার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। এর আগে দোয়ারাবাজার প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লালা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃআলা উদ্দিন, কামাল পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক এম এ মোতালিব ভুঁইয়া, অর্থ সম্পাদক আশিস রহমান, প্রচার সম্পাদক সেলিম আহমদ, কার্যনির্বাহী সদস্য মনির হোসেন, মামুন মুন্সী প্রমুখসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশ ও মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশের পাশাপাশি মানবিক কাজ করে যাচ্ছে দোয়ারাবাজার প্রেসক্লাব।’