কোম্পানীগঞ্জে মোটরবাইক-ট্রাক্টর সংঘর্ষে একজনের প্রাণহানি শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২২ সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক্টর-মোটরবাইক সংঘর্ষে এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১৭ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিটের দিকে মহাসড়কের তেলিখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মারা যান মোটরবাইক আরোহী ওমর মিয়া (৪৫)। তিনি তেলিখাল গ্রামের মৃত নজীর আহমেদের ছেলে এবং পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক্টরের সাথে মোটরবাইক সংঘর্ষ ঘটে। এতে মোটরবাইক আরোহী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনার সততা নিশ্চিত করেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বঙ্গবন্ধু মহাসড়কের তেলিখাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরবাইক আরোহী মৃত্যুবরণ করেন। দুর্ঘটনা কবলিত জায়গা থেকে ট্রাক্টর সরিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাক্টরটি পুলিশ হেফাজতে রয়েছে। Download News PhotoCard SHARES দূর্ঘটনা বিষয়: