সিলেটে শাহজালাল ইয়েমেনী রহঃ ৭০৩ তম ওরস উপলক্ষে লাকড়ি তোড়া উৎসব পালিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মে ২৯, ২০২২ হজরত শাহজালাল রহ. দরগাহনজামে জোহরের নামাজ শেষ হতেই বেজে ওঠে নাকাড়া। হাজার হাজার শাহজালাল ভক্তের `শাহজালাল বাবা কী জয়`, `৩৬০ আউলিয়া কী জয়` `লালে লাল বাবা শাহজালাল` `নারায়ে তাকবির-আল্লাহু আকবার` লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বণিতে প্রকম্পিত হয় সিলেটে হজরত শাহজালাল (রহ.) দরগা প্রাঙ্গণ। এবার হজরত শাহজালাল (রহ.) এর দরগাহে ৭০৩ তম বার্ষিক ওরস উপলক্ষে লৌকিক উৎসব ‘লাকড়ি তোড়া’ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর ২৬ শাওয়াল জোহর নামাজ শেষে নাঙ্গা তলোয়ার, দা-কুড়াল ও লাল-ঝাণ্ডা হাতে হাজার হাজার নারী-পুরুষের দীর্ঘ মিছিল ছুটে চলে `লাকড়ি আনতে নগরের লাক্কাতোড়া টিলায়। ওই বিশাল টিলা থেকে গাছ ও এর ডাল কেটে শাহজালাল (রহ.) মাজারে নিয়ে আসেন। সাত শত বছরের অধিক সময়ধরে চলা এই ওরসের এই প্রাক আনুষ্ঠানিকতা ” শাহজালালের লাকড়ি তোড়া উৎসবে” নামে পরিচিত। শনিবার (২৮ মে) বিকেলে দরগাহ থেকে প্রায় চার কিলোমিটার দূরে লাক্কাতুরা ও মালনিছড়া চা-বাগানের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি টিলার জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করেন তারা। হজরত শাহজালাল (রহ.) এর দরগাহে বার্ষিক ওরস উপলক্ষে লৌকিক উৎসব `লাকড়ি তোড়া` প্রতিবছর দরগাহের বার্ষিক ওরসের তিন সপ্তাহ আগে- ৭০০ বছরের অধিক সময় ধরে প্রচলিত লাকড়ি সংগ্রহের এ উৎসব পালিত হয়। দুপুর থেকে হজরত শাহজালাল (রহ.) হাজারো ভক্ত লাল কাপড় মাথায় বেঁধে ও লাল পতাকা হাতে দরগাহ শরীফে সমবেত হয়ে জোহরের নামাজের পরে মিছিল সহকারে লাকড়ি সংগ্রহে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হন। সেখানে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পর লাকড়ি নিয়ে দরগাহ শরীফে ফিরে আসেন। দরগাহর সরেকওম মোতাওয়ালি ফতেহ উল্লাহ আল আমান জানান, শাহজালাল (রহ.) এর জীবদ্দশায় এভাবে লাকড়ি সংগ্রহ করে রান্না করা হতো। সেই ঐতিহ্য রক্ষা করে ৭০০ বছর ধরে ওরসের তিন সপ্তাহ আগে লাকড়ি তোড়া সম্পন্ন হয়ে আসছে। এসব সংগ্রহ করা লাকড়ি নির্দিষ্ট স্থানে জমা করে রাখা হয়। আর এসব লাকড়ি দিয়েই ওরসে শিরন্নি রান্না করা হয়ে থাকে। এবার করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় এবার ঝাকঝমকভাবে দল বেধে হাজার হাজার মানুষ এতে অংশ নেন। দেশের বিভিন্ন স্থান থেকে এসে শাহজালাল রহ. ভক্ত আশেকানরা এতে অংশ নিয়েছেন। যদিও এর আগে ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে স্বল্প পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হয়েছিলো শাহজালাল (রহ.) মাজারের লাকড়ি তোড়া উৎসব। শাহজালাল রহ. এর জীবনী ও ইতিহাসের বরাত দিয়ে ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি আবদুল করিম কিম বলেন, প্রায় ৭০০ বছর আগে সিলেট বিজয় দিবসের কয়েক দিন ২৬ শাওয়ালের এই দিনের আগে এক কাঠুরে আসেন হজরত শাহজালাল (রহ.) এর কাছে। কাঠুরে জানান-ঘরে তার বিবাহযোগ্য ৫ মেয়ে রয়েছে। সে কাঠুরে নিচু জাতের হওয়ায় কেউই তার মেয়েদের বিয়ে করতে চাইছে না। এ কথা শুনে শাহজালাল (রহ.) কাঠুরেকে সিলেট বিজয় দিবসে দরগায় আসার কথা বলেন। পরবর্তী সিলেট বিজয় দিবসে সঙ্গী আউলিয়া,ভক্ত ও আশেকানরা আসলে শাহজালাল (রহ.) সবাইকে নিয়ে লাক্কাতুড়া বাগানে গিয়ে কাঠ সংগ্রহ করেন। ফিরে এসে তিনি উপস্থিত ভক্তদের কাছে জানতে চান তারা আজ কি কাজ করেছে। উত্তরে সবাই বলেন তারা আজ কাঠুরিয়ার কাজ করেছে। এরপর শাহজালাল সবাইকে কাঠুরের দুঃখের কথা বললে উপস্থিত অনেক ভক্ত কাঠুরের মেয়েদের বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন। সেখান থেকে কাঠুরে তার মেয়েদের জন্য বর পছন্দ করেন। এ ঘটনার পর থেকে সাম্য ও শ্রেণি বৈষম্য বিরোধী দিবস হিসেবেও দিনটি পালন করেন ভক্তরা। SHARES গণমাধ্যম বিষয়: