শাহপরান মাজারে এসে হারিয়ে যাওয়া ভারসাম্যহীন মহিলা ফিরলেন স্বজনের কাছে শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জুন ১, ২০২২ জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও স্থানীয় যুবকের সহযোগিতায় রাজনগরের ৭ সন্তানের জননী সেলি বেগম ফিরলেন তার স্বজনের কাছে। স্থানীয় সুত্রে জানাযায় গত রবিবার (২৯ মে) সিলেট তামাবিল মহাসড়ক জৈন্তাপুর উপজেলার চিকনাগুল শাহপরান ফিলিং স্টেশন সম্মুখে বেলা ১টা থেকে এক মহিলা ঘুরাঘুরি করছে ও গাড়ি দেখলেই আত্মা হত্যা করার জন্য লাফ দিচ্ছে, মহিলার আচার-আচরণ দেখে ফিলিং স্টেশন কর্তৃক পক্ষ ও স্থানীয় এলাকার মানিক মিয়া,শাহিন ফেরদৌস, মুমিন, বিষয়টি জৈন্তাপুর থানা পুলিশকে জানান খবর পেয়ে ঘটনা স্থলে থানা পুলিশ টিম মহিলার সাথে কথা বলে পরিচয় সনাক্ত করার চেষ্টা করেন কিন্তু মহিলার কথাবার্তা আচার-আচরণে ভারসাম্যহীন মনে হয়। মহিলার সাথে কথা বলে শুধু তাঁর নাম সেলিনা বেগম বাড়ী মৌলভীবাজার রাজনগর থানা এলাকায় এইটুকু পরিচয় প্রাথমিক ভাবে জানাযায়। পুলিশ মহিলা কে থানায় নিয়ে যায়। পরে মহিলার পরিচয় সনাক্তে তার বলা নাম উল্লেখ করে স্থানীয় সংবাদ কর্মী জাহিদুল ইসলাম ও যুবলীগ নেতা শাহীন ফেরদৌস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পোস্টের সুবাদে পরবর্তীতে তার ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনগর থানা পুলিশ জৈন্তাপুর থানায় যোগাযোগ করে মহিলা মৌলভীবাজার রাজনগর বাহাদুরগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানান। পরে ঐদিনরতে মহিলার স্বামী ও তাঁর স্বজনরা থানায় এসে মহিলাকে সনাক্ত করেন। এবিষয়ে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ জানান ঘটনার সংবাদ পেয়ে পুলিশ টিম মহিলা কে থানায় নিয়ে আসে মহিলা পরিচয় সনাক্তে পুলিশ কাজ শুরু করে এর মধ্যে রাজনগর থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করেন এবং মহিলার স্বামী স্বজনরা থানায় এসে পরিচয় সনাক্ত করে জানান মহিলার নাম সেলি বেগম (৪৮) স্বামী কয়ছর মিয়া,সাং বাহাদুরগঞ্জ থানা রাজনগর মৌলভীবাজার, তিনি ৭ সন্তানের জননী। প্রতি বছরের ন্যায় তিনি শাহপরান মাজার জিয়ারত করতে আসেন মাজারে একজন লোকের কাছে তার ব্যাহরিত মোবাইল ফোনটি দিয়ে কোথাও চলে জান। তাঁর পরিবারের স্বজনরা মোবাইলে কল দিলে মাজার কর্তৃপক্ষর কাছে মোবাইল রয়েছে এমব সংবাদ পান। মহিলার পরিচয় সনাক্ত করে তার স্বজনদের কাছে মহিলাকে তোলে দেন। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: