বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তালামীযে ইসলামিয়া শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জুন ২, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে তালামীযে ইসলামিয়ার খাদ্যসামগ্রী বিতরণ। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১লা জুন, ২০২২, বুধবার, কোম্পানীগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে তালামীযে ইসলামিয়া খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিয নজীর আহমদ হেলাল, কেন্দ্রীয় সহ-সভাপতি হুমায়ূনুর রহমান লেখন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমদ, কেন্দ্রীয় সহ-সাংঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন, সহ-সভাপতি মারুফ আহমদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাওছার হামিদ সাজু, থানা সদর হেমায়াতুল ইসলাম দাখিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি জনাব কালা মিয়া, থানা সদর কেন্দ্রীয় মসজিদের সেক্রেটারি আব্দুল আলী, কোষাধ্যক্ষ নুরুল হক, থানা সদর হেমায়াতুল ইসলাম দাখিল মাদরাসার সুপার মাওলানা সাইদুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মুসতাক আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম, তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি হাফিয নূর হুসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শরিফ আহমদ মাহদী, শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা শাখার সদস্য রাজনুর খান প্রমুখ। SHARES গণমাধ্যম বিষয়: