সিলেটের শ্রেষ্ঠ ওসি কোম্পানীগঞ্জের সুকান্ত চক্রবর্তী

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২২

 

সিলেট জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী। গত রোববার (৬ জুন) সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এ ঘোষণা দেন।

 

মে মাসে মামলার মূল রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তিসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা দেওয়া হয়।

 

সভায় সুকান্ত চক্রবর্তীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) লুৎফুর রহমান, সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রবাস কুমার সিংহসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিলেটের শ্রেষ্ঠ ওসি কোম্পানীগঞ্জের সুকান্ত চক্রবর্তী

এ ব্যাপারে ওসি সুকান্ত চক্রবর্তী জানান, কোম্পানীগঞ্জ থানায় যোগদানের পর থেকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। আমাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় এসপি স্যারসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় তিনি অপরাধ দমনে গণমাধ্যম কর্মীসহ স্থানীয় সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।