কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যােগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Desk Desk News প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জুন ৯, ২০২২ কোম্পানীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার লুসিকান্ত হাজং। কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ শামীম। কর্মশালার এক পর্যায়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যােগ’র মধ্যে রয়েছে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, একটি বাড়ি একটি খামার, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা, ঘরে ঘরে বিদ্যুৎ, পরিবেশ সু-রক্ষা, স্বাস্থ্য ও কমিউনিটি ক্লিনিক, শিক্ষা সহায়তা ইত্যাদি কাজ সঠিকভাবে বাস্তবায়ন করে ব্যাপক প্রচারণা চালানো এবং বাস্তবায়ন কাজে প্রতিবন্ধকতার বিষয়ে সঠিক পরামর্শ প্রদান করাই হচ্ছে কর্মশালার মুল লক্ষ্য। এতে কর্মশালায় অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা মুক্তিযুদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার সফি উদ্দিন রেনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান রাসেল,উপজেলা প্রকৌশলী শাহ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফুর রহমান, উপজেলা পল্লী বিদ্যুৎ ডিজিএম বিদ্যুৎ কান্তি চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল হক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঃ মান্নান, উপজেলা সমবায় অফিসার আজিজুল হক, উপজেলা সহকারী পোগ্রামার মোহাম্মদ নাঈম হাসান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যবস্থাপক সজল কান্তি তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা বিদ্যুৎ কান্তি দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, ইসলামপু পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, ২ নং পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর আলম,দক্ষিণ রনিখাই ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান, ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা আ’লীগ নেতা আব্দুল আলী,তেলীখাল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আজিম উদ্দিন,উপজেলা গ্রাম পুলিশ দফাদার ফারুক আহমদ। এছাড়া কর্মশালায় উপজেলা সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। SHARES গণমাধ্যম বিষয়: