দোয়ারাবাজারে মহানবী হজরত মুহাম্মদ( সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল Desk Desk News প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুন ১০, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী পান্ডার গাঁও ইউনিয়নের শ্রীপুর বাজারে নবী হজরত মুহাম্মদ (সঃ) কেনিয়ে ভারতের নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কতৃক কটুক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা তৌহিদি জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে মাওলানা আলা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানূরাগী মৌলানা মোঃ নুরুজ্জামান খান মোঃ আব্দুল মানিক মাষ্টার মোঃ কামাল উদ্দীন মাষ্টার ।কবির আহমদ। মোঃ ওলিউর রহমান ।আলী আকবর। মৌ মোক্তার আহমদ । মৌ আহমদ আলী । মোঃ জাফরুল আজাদ। ডাক্তার আব্দুল নুর প্রমূখ। এদিকে দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী মঙ্গলপুর বাজারে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ। মৌলানা মইনূল হক মোহতামীম । কাজী মৌলানা আব্দুল কাদির হাফিজ আবুল হাসনাত মাও বিশাল আহমদ আফতাব মিয়া মাও মুজিবুর রহমান এ বাছিত জুয়েল আহমদ সভাস্থলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোষ পুত্তলিকা দাহ করেন বিক্ষোভ কারিরা। SHARES গণমাধ্যম বিষয়: