জৈন্তাপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ’ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২২ জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের মাঝে সিলেট চার আসনের সাংসদ প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এর খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। আজ সোমবার (২৭ জুন) সকাল থেকে জৈন্তাপুর উপজেলা ফতেহপুর, চিকনাগুল,দরবস্ত ও চারিকার ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা দুর্গত মানুষের মাঝে ইমরান আহমদ এমপির পক্ষে থেকে নৃত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম। এসময়ে তিনি জানান আমাদের উপজেলায় সরকারি বেসরকারি সামাজিক সংগঠন ও ব্যাক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ চলছে আমাদের মন্ত্রী ইমরান আহমদ সবসময় খুজ খবর নিচ্ছেন ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহ রেখেছেন। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: