কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদে দায়িত্ব পালন করছেন লাল মিয়া শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২২ কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ শামিম গত ১৭ জুন থেকে ব্যক্তিগত সফরে থাকায় উপজেলা পরিষদের দায়িত্ব পালন করছেন ১নং প্যানেল চেয়ারম্যান লাল মিয়া। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোমতাজ কতৃক স্বাক্ষরিত লাল মিয়াকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। লাল মিয়া জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ শামিম ব্যক্তিগত সফরে দেশের বাইরে থাকায় পরিষদ কার্যক্রম চালিয়ে যেতে দায়িত্ব পেয়েছি। সকলের কাছে দোয়া প্রার্থী, সুষ্ঠুভাবে যেন দায়িত্ব পালন করতে পারি। উল্লেখ্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ শামিম বর্তমানে সংযুক্ত আরব আমিরাত,মালদ্বীব ও তুর্কিতে ১৫ দিনের সফরে রয়েছেন। বিজ্ঞপ্তি Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: