কোম্পানীগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের খাদ্য সহায়তা প্রদান Desk Desk News প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জে আনসার ভিডিপি সদস্যদেরকে বন্যাকালীন সময়ে শুষ্ক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা আনসার ভিডিপি কার্যালয় থেকে একশত সদস্যকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার (২৮ জুন) ব্যারাক প্রাঙ্গণে খাদ্যের প্যাকেট প্রদান কালে উপজেলা আনসার ভিডিপি কমান্ডার সেলিনা বেগম বলেন, সাম্প্রতিক বন্যায় কোম্পানীগঞ্জে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার তাদের বসতঘর হারিয়েছে। গবাদিপশু পাখি হারিয়ে অনেকি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার অনেক আনসার ভিডিপি সদস্যের ঘরে বন্যা আঘাত এনেছে। অনেকের ঘরে রক্ষিত ধান-চাল নষ্ট হয়ে গেছে। তাই অধিক ক্ষতিগ্রস্ত সদস্যদের সাময়িকভাবে খাদ্য কষ্ট লাগবে শুষ্ক খাবার প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সকল সদস্যকে খাদ্য সহায়তার আওতায় আনা হবে। এ সময় উপস্থিত ছিলেন আনসার বাহিনীর পিসি সুধিন দাশ,ইউনিয়ন দলনেতা মুজাক্কির আহমদ ও হেলাল আহমদ। আনসার প্লাটুন কমান্ডার আব্দুল হেকিম,আলী আহমদ ও রফিকুল ইসলাম। SHARES গণমাধ্যম বিষয়: