কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২২ স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস কোম্পানীগঞ্জে পালিত হয়েছে। সকাল ০৯ টা ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল ০৯ টা ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও সংগঠনের দিনের কার্যক্রম শুরু হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিন আহমদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং,কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী ও থানার বিভিন্ন পুলিশ অফিসার,যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান,মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার সফি উদ্দিন রেনু মিয়া,আবুল হোসেন মোল্লা,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির মুছব্বির, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস ও ইয়াকুব আলী, যুব বিষয়ক সম্পাদক আব্দুল আলী,শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সফিউদ্দিন রেণু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসরিন জাহান ফাতেমা ও সাধারণ সম্পাদক তামান্না আক্তার হেনা।কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, সহ সভাপতি মাসুক রানা,সাধারণ সম্পাদক সোহেল রানা,কোষাধ্যক্ষ মীর আল মমিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাজী ফারুক আহমদ,সাংগঠনিক সম্পাদক কবির হোসেন। উপজেলা যুবলীগের আহবায়ক আলা উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমেদ,সদস্য জাফর দেওয়ান।স্বেচ্ছাসেবক লীগে নেতা বিধান দাশ,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম,সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা প্রমুখ। এরপর এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। ফায়জুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আপ্তাব আলী কালা মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির মুছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সফিউদ্দিন রেণু প্রমুখ। এ সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণী ও বিভাগে বিজয়ীয়দের মাঝে বঙ্গবন্ধুর কর্ম ও জীবন নিয়ে রচিত বই উপহার প্রদান করা হয়। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: