দোয়ারাবাজারে মসজিদ নির্মাণে অর্থের প্রয়োজন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের নির্মাণ কাজের তহবিল গঠন এবং বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমআর নামাজের পর অনুষ্ঠিত সভায় এলাকাবাসী বলেন, সীমান্তবর্তী এলাকায় দুই বছর ধরে মসজিদ নির্মাণ কাজ চলছে। আর্থিক অস্বচ্ছতার কারণে এখনও ছাঁদ ও অন্যান্য প্রয়োজনীয় কাজ করা সম্ভব হয়নি। দরিদ্রপীড়িত এলাকার মানুষ মসজিদ নির্মাণ কাজে দেশ-বিদেশের বিত্তবান দানবীরদের কাছে আর্থিক সহায়তা কামনা করছে। কেউ আর্থিক সহযোগিতা দিতে চাইলে যোগাযোগ করতে পারবেন। (মসজিদের একাউন্ট নাম্বার ১৪৮৪২ ইসলামি ব্যাংক লিঃ ছাতক শাখা। বিকাশ নাম্বার (মোতাওয়াল্লী) ০১৭২৪৭৯৮৯১২ উদ্যোক্তা হায়দর আলী ০১৯৩৭৭৭২৭৯৬)। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উদ্যোক্তা সাংবাদিক হায়দর আলী, মাওলানা মোছলেম উদ্দিন শহিদুল্লাহ হুজুর, হাছন আলী (মোতাওয়াল্লী), রফিক মিয়া, মনির হোসেন, আবদুল মোমেন, আজির বেগ, জাহাঙ্গীর মিয়া, মোশারেফ হোসেন, জসিম উদ্দিন প্রমুখ। সহায়তায় এগিয়ে আসুন মসজিদের একাউন্ট নাম্বার ১৪৮৪২ ইসলামি ব্যাংক লিঃ ছাতক শাখা। বিকাশ নাম্বার (মোতাওয়াল্লী) ০১৭২৪৭৯৮৯১২ উদ্যোক্তা হায়দর আলী ০১৯৩৭৭৭২৭৯৬ Download News PhotoCard SHARES প্রচ্ছদ বিষয়: