সাদা পাথরে এক টুকরো জৈন্তাপুর

Desk Desk

News

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২

সাদা পাথরে এক টুকরো জৈন্তাপুর

জৈন্তাপুর প্রতিনিধি:আনন্দ ভ্রমণে সিলেটের সাদাপাথর ঘুরে এসেছে জৈন্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগ।

জৈন্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে (শনিবার ৩ সেপ্টেম্বর) দিনব্যাপী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শ্বেতপাথরের দেশ নামে পরিচিত কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্র আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ঘুরে দেখেন নেতাকর্মীরা।

আনন্দ ভ্রমণে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন, শাহিনুর রহমান সহ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অত্যন্ত সুশৃঙ্খল সুন্দর ভাবে যুবলীগের আনন্দ ভ্রমণ ২০২২ সম্পন্ন হওয়ায় সকল ইউনিটের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানায় উপজেলা যুবলীগ।