তিন পদে ৭৩ জনের মনোনয়ন জমা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২ অনুষ্ঠিতব্য সিলেট জেলা পরিষদ নির্বাচনে তিন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৩ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমাদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা। তিনি বলেন- চেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও ১ জন জমা দিয়েছেন। আর সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও জমা দিয়েছেন ১৭ জন। এবং সাধারণ সদস্য পদে ১৩ ওয়ার্ডের ৬৯ জন প্রার্থী মনোনয়ন কিনলেও জমা দিয়েছেন ৫৫ জন। তিনি আরও জানান- আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে। Download News PhotoCard SHARES প্রচ্ছদ বিষয়: