কোম্পানীগঞ্জে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবক নিহত Desk Desk News প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩ সিলেটের কোম্পানীগঞ্জে বৈদ্যুৎবাহী খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরশ আলী (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার দক্ষিণ কলাবাড়ী গ্রামে উদয়ন স্টোন ক্রাশার সংলগ্ন খুঁটির নিচ মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এসময় পুলিশ ট্রান্সফরমারসহ চুরির কাজে ব্যবহৃত রশি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। বিদ্যুৎস্পৃষ্টে ওই ব্যক্তির দেহের অধিকাংশ ঝলসে গেছে। নিহত ব্যাক্তি ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ডাকঘর গ্রামের বতুল্লাহ মিয়ার ছেলে। নিহত আরশ আলীর নেতৃত্বে বৈদ্যুতিক সরঞ্জাম চুরির একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে। আরশ আলী পুলিশের তালিকাভুক্ত চোর হলেও সে দীর্ঘদিন যাবত পুলিশের ধরাছোয়ার বাইরে থেকে বিভিন্ন সময় ট্রান্সমিটার সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে আসছিল। ধারণা করা যায় নিহত আরশ আলী সঙ্গবদ্ধ হয়েই ট্রান্সমিটার চুরি করতে এসেছিল। বিদ্যতায়ীত হয়ে পড়লে নিহতের লাশ ফেলে পালিয়ে যায় সঙ্গীয় চোর সদস্যরা। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত মৌসুমে বিদ্যুতের ২৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় দুটি মামলা দায়ের হলেও কোনো গ্রেফতার নেই। SHARES অপরাধ বিষয়: