সিন্দাবাদ মারা গেছে Desk Desk News প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ জনপ্রিয় টিভি সিরিজ ‘আলিফ লায়লা’র সিন্দাবাদ চরিত্রে অভিনয় করা শাহনেওয়াজ প্রধান মারা গিয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর সময় শাহনেওয়াজ প্রধানের বয়স হয়েছিল ৫৬ বছর। ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড এমডিবির প্রতিবেদন থেকে জানা যায়, পুরস্কার নিতে মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শাহনেওয়াজ। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন শাহনেওয়াজ। সম্প্রতি তার হৃদযন্ত্রে একটি বাইপাস সার্জারিও করা হয়। চিকিৎসকের বরাতে সংবাদমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়, মূলত হৃদরোগে আক্রান্ত হয়েই মারা যান শাহেনওয়াজ প্রধান। বিভিন্ন টেলিভিশন সিরিজ ছাড়াও তিনি অভিনয় করেছেন পর্দাকাঁপানো চলচ্চিত্রে। ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ ছাড়াও শাহরুখ খানের ‘রইস’ এবং সাইফ আলী খানের ‘ফ্যান্টম’ ছবিতেও অভিনয় করেছেন শাহনেওয়াজ। এছাড়া কণ্ঠ-অভিনেতা হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। নব্বই এমনকি শূন্য দশকেও শাহনেওয়াজ প্রধান অভিনীত আলিফ লায়লা প্রচারিত হতো বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভিতে। ওই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহনেওয়াজ। সে সময় সিরিজটি দেখেননি এমন কাউকেই হয়তো পাওয়া যাবে না। বাংলাদেশের দর্শকদের কাছে শাহনেওয়াজ প্রধান মূলত এ চরিত্রটি দিয়েই জনপ্রিয় হয়েছিলেন। SHARES আন্তর্জাতিক বিষয়: