নূরুল ইসলাম মনি’র ভালোবাসার পঙক্তিমালা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০ নূরুল ইসলাম মনি’র ভালোবাসার পঙক্তিমালা ❤ ধন্য হয়েছি তুমি আমার লক্ষ্মীসোনা তুমি আমার প্রাণ দিন রজনী পাচ্ছি শুধু তোমার গায়ের ঘ্রাণ। হলদে গাদা,লাল টুকুটুক রক্ত গোলাপ ফুল, কৃষ্ণচূড়া, পলাশ তোমার হয়না সমতুল। জোছনা ধোয়া রাতের আকাশ তোমার মতো নয়, সূর্যালোকের চেয়েও বেশি তুমি হিরণ্ময়। তোমার তুলনাটা ‘তুমি’ বলবো আমি কী তোমায় ভালোবেসে আমি ধন্য হয়েছি। ❤ রইলা তুমি কই কিচ্ছু আমার ভাল্লাগেনা একলা বসে রই, ভালোবাসার দিন ফুরালো রইলা তুমি কই? তুমি আমার লক্ষ্মী সোনা তুমি আমার চাঁদ, তোমার দ্বারা মিটাই আমি মনের যতো সাধ। তুমি যখন ছিলেনা গো আর ছিলোনা কেউ, তোমায় পেয়ে এই জীবনে জাগলো খুশির ঢেউ। ❤ ধন্য হয়েছি তুমি আমার লক্ষ্মীসোনা তুমি আমার প্রাণ দিন রজনী পাচ্ছি শুধু তোমার গায়ের ঘ্রাণ। হলদে গাদা,লাল টুকুটুক রক্ত গোলাপ ফুল, কৃষ্ণচূড়া, পলাশ তোমার হয়না সমতুল। জোছনা ধোয়া রাতের আকাশ তোমার মতো নয়, সূর্যালোকের চেয়েও বেশি তুমি হিরণ্ময়। তোমার তুলনাটা ‘তুমি’ বলবো আমি কী তোমায় ভালোবেসে আমি ধন্য হয়েছি। চির জীবন থাইকো তুমি হয়ে আমার জান, ভালোবাসা দিবো তোমায় আকাশ পরিমাণ। ❤ রোজ তোমাকে চাই এই ফাগুনে আমার পাশে রোজ তোমাকে চাই তুমি ছাড়া আমার আপন আর তো কেহ নাই। ভোরে যখন কোকিল ডাকে ভ্রমর করে গান ঠিক তখনই হয়গো আমার ঘুমের অবসান। পাশ ফিরে তাই একটু তাকাই করি তোমার খোঁজ এই খানে মোর পাশেই তুমি ক্যান্ থাকোনা রোজ। বাস্তবেনা কল্পনাতে দেখি তোমার মুখ কল্পনাতে ছুঁয়ে ছুঁয়েই পাই জীবনের সুখ। আজকে থেকে কল্পনা বাদ বাস্তবে গো চাই দূর থেকে আর চলবেনা ওই শুকনো হ্যালো হাই। ❤ তুমি আছো তুমি আছো আমার পাশে তাইতো আমি কবি, লেখার পাশাপাশি আঁকি তোমার মুখের ছবি। তোমার ভালোবাসায় আমি জীবন পেলাম ফিরে, তাইতো আমি এখন আছি গান কবিতার ভীরে। তোমার মেধা নিয়েই আমি এই জীবনে চলি, তোমার মুখের বাক্য দিয়ে আমার কথা বলি। তুমি যদি আমার থাকো থাকবো আমি বেঁচে, মুক্তো মানিক আনবো তুলে সাগর সেঁচে সেঁচে। লিখবো আমি গান কবিতা গল্প রাশি রাশি, কারণ আমি তোমায় ওগো সবচে’ ভালোবাসি। ❤ নীল পাখি আমার ঘরের দোয়ার থেকে একটুখানি দূরে, নীল পাখিটা ঘুরে পাখনা মেলে উড়ে। ধরতে গেলে যায়না ধরা ফুড়ুৎ করে পালায়, প্রেমের আগুন জ্বালায় মন পুড়ে নিরালায়। ইচ্ছে করে তাকে আমি বেন্ধে রাখি মনে, সুখের তপুবনে বিপুল আয়োজনে। কিন্তু সে তো বুঝেনা তা দূরে দূরেই থাকে, কার ছবি সে আঁকে বলবো আমি কাকে? ❤ তুমি আমার সই তুমি আমার প্রাণ সজনী তুমি আমার সই, এই বয়সে একলা থুয়ে যাচ্ছো তুমি কই ? চিরটিকাল সঙ্গে ছিলে দুঃখে এবং সুখে, বলতে কথা হেসে হেসে ঐ রূপসী মুখে। হঠাৎ করে ঘটলো কী যে যাচ্ছো তুমি চলে, এই কথাটা এখন তুমি যাওগো আমায় বলে। কেমন করে থাকবো আমি তুমিই যখন নাই, একলা থাকার সাহস বলো কোথায় গেলে পাই? ❤ পাগল থাকি তোমায় দেখার জন্য আমি সব সময়ই পাগল থাকি, তুমি কেন বোঝো না গো ? ও প্রেয়সী! প্রাণের সাকি! তোমার দেয়া প্রেম পেয়ালা নাইতো আমার লইতে বাকি, তবু কেন হওনা খুশি? আমায় তুমি ভুলছো নাকি? থাকবো আমি তোমার আশায় যখন আমি যেথায় থাকি, এই কথাটা মনের সাথে হইছে আমার পাকাপাকি। তোমার দেয়া অবহেলায় হৃদয় আমার খায়গো ঝাঁকি, অশ্রু দিয়ে ভাসে হৃদয় অশ্রু দিয়ে ভিজে আঁখি। প্রেমের আশা দিয়ে আমায় যখন তুমি দাওগো ফাঁকি, মধুর কোন স্মৃতি দিয়ে তখন আমার হৃদয় ঢাকি। ❤ সময় গেছে চলে ঈদটা গেলো চুপি চুপি দিনটা গেলো ভালো, মনটা ছিলো অন্ধকারে পায়নি কোন আলো। পাবে কোথায়?আপন মানুষ নাইতো কাছে কেহ, যারা আছে,মন দিলোনা দিলো শুধু দেহ। দেহে আমার প্রাণ ভরে না মনও আমি চাই, বলতে পারো?কোথায় গেলে সে মন আমি পাই। আর পাবে না,আর পাবে না সময় গেছে চলে, মনের কথা,প্রাণের কথা কী লাভ এখন বলে। ❤ তুমি নীল সাগরের ঢেউ তুমি গো নীল সাগরের ঢেউ, তোমায় আমি একলা চিনি আর চিনেনা কেউ। তোমার মনের নীল কুঠিতে একলা আমি রই, দিন রজনী তোমার সাথে মনের কথা কই। একলা তোমার সুবাস টানি একলা যদি পাই, একলা তোমার ছোঁয়ার আশায় একলা কাছে যাই। একলা আমি তোমার সখা, একলা তুমি সই, একলা তোমার কথা ভেবে একলা পাগল হই। SHARES সাহিত্য বিষয়: