অসহায় মানুষের পাশে কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ

Desk Desk

News

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

 

ষ্টাফ রিপোর্টার:-করোনাভাইরাসের প্রভাবে লকডাউনে কর্মসংস্থানবন্দি অসহায় মানুষের পাশে ত্রাণ নিয়ে হাজির হয়েছেন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ।
২৩ এপ্রিল বৃহস্পতিবার ও ২৪ এপ্রিল শুক্রবার উপজেলার ৬ টি ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এই ত্রান বিতরণ করেন।

এই ত্রাণ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। প্রধান অতিথি হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের উপস্থিতিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমিন,মাওলানা কামরুজ্জামান, সৌদি আরব শাখার প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন।

সৌদি আরব শাখার সভাপতি মাওলানা আনসার উদ্দিন মুঠোফোনে সিলকো সংবাদকে বলেন আমরা গরীব অসহায় ও খেটেখাওয়া শ্রমজীবি মানুষকে এই ত্রাণ দিয়েছি পরিচিতি পাওয়ার জন্যে নয়। ইসলামে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্যে বলেছেন।এক হাতে ত্রাণ দিলে অন্যহাত যেন না যানে। তাই ত্রাণ বিতরণের সময় উপস্থিত ব্যাক্তিদেরকে কোনো ত্রাণ গ্রহিতার ছবি প্রকাশ করতে বাড়ন করেছি।ত্রাণ গ্রহিত্র নির্দিষ্ট সংখ্যাও বলার প্রয়োজন মনে করিনা আমি।

সৌদি আরব শাখার প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন প্রতিবেদককে বলেন- দেশের এই করুন অভস্থায় সমাজের বিত্তবানদের পাশে দারানোর জন্যে অনুরোধ করছি।মানুষ খুব খাদ্য কষ্টের মাঝে আছে। তাই যার যার সামর্থ অনুযায়ী অসহায়দের পাশে দাড়ান।

(সি/স- ২৪এপ্রিল-তা/ই)