কোম্পানীগঞ্জে গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ২৪২৩) কোম্পানীগঞ্জ উপ-শাখার উদ্দ্যোগে উপজেলার ৫২ জন গৃহ নির্মান শ্রমিকের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের কোম্পানীগঞ্জ উপ শাখার সভাপতি সভাপতিত্বে আব্দুর রহমান ও শাহ আলমের সঞ্চালনায় শনিবার (২৪ মে) দুপুর ২ টার সময় সংগঠনের টুকের বাজারস্ত অস্থায়ী কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপশাখার সিনিয়র সহ-সভাপতি আকবর আলী, সহ সভাপতি হিলু মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের,সহ সাধারণ সম্পাদক আশিক মিয়া,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ওয়াজকুরুনি,তথ্য সম্পাদক আব্দুল হালিম,কার্যকরী সদস্য আলাল মিয়া,দুদ মিয়া প্রমুখ। (সি/স-২৪ মে-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: