প্রয়াত তিন নেতার স্মরণে কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের দিন ব্যাপী কর্মসূচী

Desk Desk

News

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

স্টাফ রিপোর্টার:-মরনব্যাধী করোনা ভাইরাসের আক্রমণ ও বয়স্কজনিত কারনে জাতীয় তিন নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম আহমদ,ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ,সিলেটের সাবেক সিটি মেয়র ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান মারা যান।

প্রয়াত এই নেতাদের আত্মার মাগফেরাত কামনায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে আগামী বুধবার (১৭ জুন) বাদ জোহর উপজেলা পরিষদে এক দোয়া ও মাহফিলের আয়োজন করা হচ্ছে।

এক প্রেসবার্তায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আলী আমজদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা  মিয়া       উক্ত দোয়া ও মাহফিলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্যে বলা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস দোয়া ও মাহফিলের বিষয়ে বলেন, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া ও মাহফিল অনুষ্টানটি সাফল্যমন্ডিত করার জন্যে বাংলাদেশে আওয়ামী লীগ কোম্পানীগঞ্জ শাখার অঙ্গসঙ্গঠনের সকল সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তি

(সি/স-১৬ জুন-তা/ই)