কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্টিত

প্রকাশিত: ৭:২৩ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০

স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুন বুধবার সকাল ১১ ঘটিকার সময় স্থানীয় থানা সদরে প্রেসক্লাব কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে সূরা পাঠ করেন, প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল ইসলাম, সহ-সভাপতি জাকির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম নোমান, কোষাধ্যক্ষ আপন মিয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহ আলম স্বাধীন, পাঠাগার বিষয়ক সম্পাদক আহসান হাবিব মাহিন

কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, মোহাম্মদ সফাত উল্লাহ্, এনামুল হক, শাকিল ইসলাম।

কার্যকরী সদস্য সাইফুল ইসলাম বলেন, একঝাক শিক্ষিত তরুন সাংবাদিকদের সংগঠন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব, তাই এই সংগঠনের কাছে উপজেলাবাসীর প্রত্যাশাও অনেক বেশী। সত্য ও সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে সর্বস্তরের মানুষের প্রত্যাশা পুরণে কাজ করবে এই প্রেসক্লাব।

সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, সাংবাদিকতার মাধ্যমে উপজেলার সাধারণ মানুষকে সচেতন করতে এবং খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে কাজ করবে আমাদের প্রেসক্লাব।

সভাপতির বক্তব্যে জহির রায়হান বলেন, সাংবাদিকতার চর্চা এবং নবীণ সাংবাদিক তৈরীতে কাজ করবে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব। নিরপেক্ষ ও সচ্ছতার ভিত্তিতে উপজেলার সর্বসাধারণের আস্থা অর্জনের লক্ষে এগিয়ে যাবে এই প্রেসক্লাব।

(সি/স-১৭ জুন-তা/ই)