গোয়াইনঘাটের ডৌবারি ইউ/পি আঃলীগের উদ্দ্যোগে প্রয়াত তিন নেতার রুহের মাগফেরাত কামনা

Desk Desk

News

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

 

কে এ রাহাত (গোয়াইনঘাট):-সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতি মন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও সিলেট সিটি কর্পোরেশন র সাবেক জন নন্দীত মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল, দোয়া, শিরনী বিতরণ করেছে গোয়াইনঘাট র ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ।

১৮ জুন (বৃহস্পতিবার) ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়নের হাকুর বাজার জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতে অংশ গ্রহন করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসলম,ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মিসবাহ উদ্দিন,ইউপি সসদস্য হাবিজ উল্লাহ, আওয়ামীলীগ নেতা জাকারিয়া রব্বানী,যুবলীগ নেতা ঈসমাইল হোসেন,মাও আনোয়ার হোসেন। শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেন।

গোয়াইনঘাটের ডৌবারি ইউ/পি আঃলীগের উদ্দ্যোগে প্রয়াত তিন নেতার রুহের মাগফেরাত কামনা

গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ নেতা আবু তায়েফ,কামরুজ্জামান,সামসুজ্জামান তুহিন সহ ডৌবাড়ী ইউনিয়নের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার মুসল্লীয়ান।

ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ কতৃক আয়োজিত মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাকুরবাজার মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুর রহমান কাসিমী ও হাকুরবাজার বাজার জামে মসজিদের ইমাম মাওঃ সায়ফুল্লাহ।

এছাড়াও উপস্হিত ছিলেন,ডৌবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ কর্মী নুরুল আমিন,সাহজান আহমদ,দেলওয়ার হোসেন প্রমুখ।

(সি/স-১৮ জুন-তা/ই)