জগন্নাথপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত যুবকের লাশ ২ দিন পর ভেসে উঠল

Desk Desk

News

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

আবুওয়াক্কাছ খাঁন সুমন:- জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট কেড়ে নিলো যুবকের তাজা প্রাণ। নিহত যুবকের নাম আলী হোসেন(১৮)।সে দিরাই উপজেলার শরীফপুর গ্রামের গৌস আলীর পুত্র।

গত সোমবার ২০ জুলাই জগন্নাথপুর পৌরসভা সংলগ্ন ৯ নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর বৈঠাখালী ব্রীজের নৌকার সাথে খালের উপর বৈদ্যুতিক লাইনে জড়িয়ে ১ জন ব্যক্তি খালে ডুবে নিখোঁজ হয়।নৌকাটি দিরাই থেকে ইট নিয়ে জগন্নাথপুর এসেছিল।

সিলেট থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে উদ্ধারকাজ চালালেও কোন হদিস পাওয়া যায়নি। পরবর্তীতে ২ দিন পর আজ সকালে তার লাশ ভেসে উঠল।

(সি/স-২২ জুলাই-তা/ই)