গোয়াইনঘাটের ওসি তদন্ত হিল্লোল রায় বিয়ানীবাজার থানায় অফিসার ইনচার্জ পদে যোগদান

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

স্টাফ রিপোর্টার:-বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিসেবে নিযুক্ত হলেন হিল্লোল রায়। সদ্য বিদায়ী ওসি অবনী শংকরের বদলী হওয়ায় আগে বিয়ানীবাজার থানার ওসি হিসেবে তিনি নিযুক্ত হোন।

এর আগে তিনি সিলেটের গোয়াইনঘাট থানার ওসি তদন্ত হিসেবে কর্মরত ছিলেন।

সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিলেটের জেলা সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম।

বিয়ানীবাজার থানায় ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর যোগদানের পর থেকে ওসি অবণী শংকর কর উপজেলার আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, জাতীয় সংসদ ও উপজেলা পরিষদের নির্বাচন ঝামেলা ছাড়া সম্পন্ন করেন।

এছাড়াও গ্রেফতারী পরোয়ানা তামিল ও আরো নানাকারণে তিনি একাধিকবার সিলেট জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে পুরষ্কার লাভ করেন। চলমান করোনা পরিস্থিতির শুরুর দিকে লকডাউন কার্যকর ও সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরে রাখতে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।

(সি/স-০৫ সেপ্টেম্বর-তা/ই)