সেচ্ছাসেবী সংগঠন বর্ণমালা’র আত্মপ্রকাশ Desk Desk News প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০ সিলকো ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে-শিক্ষা সেবা ও মানবিকতার স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করলো নতুন একটি সামাজিক সংগঠন ‘বর্ণমালা শিক্ষা সংগঠন’। ৫ সেপ্টেম্বর আজ শনিবার সন্ধ্যায় বর্ণমালা শিক্ষা সংগঠনের উপদেষ্টা মন্ডলী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অকিল চন্দ্র বিশ্বাস, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তরুণ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল হক এবং ২ নং পুর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ আলীমের স্বাক্ষরিত প্যাডে সজীবুল ইসলাম জয় কে সভাপতি ও আল-আমিন কে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের নবনির্বাচিত সভাপতি সজিবুল ইসলাম জয় বলেন, সমাজে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্ণমালা স্বেচ্ছাসেবী শিক্ষা সংগঠন সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে অবদান রাখার পাশাপাশি ভিন্ন শিক্ষা প্রতিষ্টানে-বিতর্ক বিষয়ক কর্মশালা আয়োজন, রচনা,প্রবন্ধ,কবিতা আবৃত্তি ভিন্ন প্রতিযোগীতা আয়োজন করবে। সাহিত্য ও সংস্কৃতি চর্চায় “সাহিত্য আড্ডা” আয়োজন করা হবে। বিতর্ক,পাবলিক স্পিকিং, উপস্থিত বক্তৃতাসহ তরুণ প্রজন্মের দক্ষতা ও আত্ন উন্নয়নমূলক আরও বিভিন্ন আয়োজন করা হবে। আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবীদের ফ্রি পাঠদানের (যাবতীয় শিক্ষা ব্যয়) সুযোগ করে দিবে বর্ণমালা- এইগুলাই বর্ণমালা সংগঠনের প্রত্যয়। (সি/স-০৫ সেপ্টেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: