গোলাপগঞ্জে ৫২পিস ইয়াবাসহ ৩ জন আটক

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

গোলাপগঞ্জ প্রতিনিধি:-গোলাপগঞ্জে ৫২পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত বাইক (মোটরসাইকেল) সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের লক্ষণাবন্দ উত্তরগাঁও থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফুলসাইন্দ গ্রামের মুকিত আলী ছেলে জালাল উদ্দিন মুনিম (২৮), লক্ষণাবন্দ উত্ততগাঁও গাংপার গ্রামের মৃত আলিম উদ্দিন ছেলে ইয়াবা সম্রাট আলতাব হুসেন (৩৮), লক্ষণাবন্ধ ভুটিরাপাড়া গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে ১নং চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি জুবের আহমদ (২৫)।

পুলিশ জানায়, লক্ষনাবন্দ উত্তরগাঁও গ্রামে আলতাফ হোসেনের মুদি দোকানে মাদক সেবন ও ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫২পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি বাইক (মোটরসাইকেল) উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে ও উদ্ধারকৃত মাদক মামলার আলামত হিসেবে জব্দ করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং-০৬) দায়ের করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী মাদক উদ্ধার ও আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(সি/স-১০ সেপ্টেম্বর/তা-ই)