কোম্পানীগঞ্জের হায়দরি বাজারে প্রতিপক্ষের হামলায় দুই জন আহত Desk Desk News প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০ নোমান আহমদ:-সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের পূর্নাছগ্রামে রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টার সময় হায়দরি বাজারে এক হামলা সংঘটিত হয়। স্থানীয় এক প্রত্যক্ষস্বাক্ষীর সূত্রে জানা যায়, বহুদিন ধরে মুখলেছ মিয়া ও আকিল মিয়া এই দুইপক্ষের লোকদের মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়টি গ্রামের প্রবীণ মুরব্বিরাও কয়েকবার সালিশ করে দিয়েছেন গ্রাম্য আদালতে।এই সালিশ মুখলেছ মিয়ার পক্ষের লোকজন মেনে নেয় মাথা পেতে অন্যদিকে আকিল মিয়ার পক্ষের লোকজন উক্ত সালিশকে উপেক্ষা করে চলছেন।এরূপ পরিস্থিতিতে আজ দুপুরে হায়দরি বাজারে প্রয়োজনীয় কাজে মুখলেছ মিয়ার পক্ষের মতলিব মিয়া,ইব্রাহিম আলী,ফজর আলী আসে। তারা যখন হায়দরী বাজারে প্রবেশ করেন তখন একটি চায়ের হোটেল থেকে আকিল মিয়া পক্ষের সুনা মিয়া, আনা মিয়া, ফারুক মিয়া, তেরা মিয়া, শানুর মিয়া, নুরুল আমিন, সমসুল মিয়া, সাহিন মিয়া,দুলাল আহমদ, মরম আলী ধারালো ছুরি নিয়ে তাদের সম্মুখে এসে মুখলেছ মিয়ার পক্ষের লোকদের আক্রমন শুরু করে। তাদের চিৎকারের আওয়াজ শুনে বাজারের লোকজন বাহির হয়ে আসলে সন্ত্রাসীরা তিনজনের সাথে থাকা টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। ছুরিকাঘাতে গুরুতর আহত হন মুতলিব মিয়া,ইব্রাহিম আলী, ফজর আলী। আহত মুতলিব মিয়া বলেন আমার সাথে টাকা পঞ্চাশ হাজার ও একটি রেডমি মোবাইল ছিল, ওরা আমাকে আঘাত করে নিয়ে যায়। আহত স্থান থেকে রক্ত পড়ছে দেখে বাজারের লোকজন চিকিৎসার জন্য স্থানীয় খাগাইল বাজারে পাঠানোর ব্যবস্তা করে। এ বিষয়ে স্থানীয় ৮ নং ওয়ার্ড মেম্বার কুতুব উদ্দিন বলেন, আজকের আক্রমণ কেন হলো জানি না তবে এটা জানি তাদের দুই পক্ষের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল এবং তা গ্রাম্য সালিশে শেষ হয়। সর্বশেষ প্রাপ্ত খবর, হামলার শিকার মুখলেছ মিয়ার পক্ষের লোকজন থানায় যেতে চাইলে স্থানীয় মুরব্বিরা বিষয়টি সুষ্ট সমাধান করে দিবে বলে আস্বাস দেন। (সি/স-১৩ সেপ্টেম্বর-তা/ই) SHARES অপরাধ বিষয়: