কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নে এমপি পক্ষ থেকে সৌর বিদ্যুৎ বিতরণ

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০

মারজান আহমদ কুলাউড়া (মৌলভীবাজার) থেকে:-শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ বাস্তবায়নে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৯ নং টিলাগাঁও ইউনিয়নে সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বরাদ্দকৃত ৫৯ জন উপকারভোগীদের মাঝে সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) টিলাগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক এর সভাপতিত্বে ও কাদিপুর যুব সমাজের বোর্ড চেয়ারম্যান আব্দুল নাহিদ চৌধুরী সঞ্চালনায় ৫৯ জন উপকারভোগীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৌর বিদ্যুৎ বিতরণ করেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি নবাবজাদা আলী ওয়াজিদ খাঁন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন মনসুর উদ্দিন, বাবু বিমলেন্দু সেন কৃঞ্চ, সাংসদের সমন্নয়ক খায়রুল আলম কাওসার, সাংসদের বিশেষ সহকারী শেখ রুয়েল আহমদ, ইউপি সদস্য নিজাম উদ্দিন, মখলিছুর রহমান, শিক্ষক বাবুল আহমদ, সাবেক ইউপি যুবলীগের সহ সভাপতি আব্দুস সালাম, ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুসলিম মিয়া, আনহার মিয়া প্রমুখ।

(সি/স-০১ ডিসেম্বর-তা/ই)