কুলাউড়া পৌরসভা নির্বাচন:নৌকার জয় শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১ মারজান আহমদ কুলাউড়া:-মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সিপার উদ্দিন আহমদ ৪ হাজার ৮৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজান মিয়া জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪হাজার ৬৮৭ ভোট। শনিবার (১৬ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুলাউড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। এরপর বিভিন্ন কেন্দ্র থেকে পাঠানো তথ্যানুযায়ী এ ফলাফল পাওয়া যায়। বিজয়ের খবরে কুলাউড়া শহরে বিজয় মিছিল বের করে প্রার্থীর কর্মী-সমর্থকরা। এসময় তারা সিপার উদ্দিন আহমদ এর গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেন। (সি/স-১৬ জানুয়ারী-তা/ই) Download News PhotoCard SHARES নির্বাচনের মাঠ বিষয়: