স্বপ্নের ঘর পেল কুলাউড়ার ১১০ পরিবার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১ মারজান আহমদ কুলাউড়া থেকে:- মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশের ৬৬ হাজার ১ শত ৮৯ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় (২৩জানুয়ারি) শনিবার কুলাউড়ায় ১১০ ভুমিহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়। ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। এছাড়াও এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, ইউপি চেয়ারম্যানগন, সাংবাদিক, শিক্ষকগনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। (সি/স-২৩ জানুয়ারী-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: