স্পেনের বার্সেলোনা থেকে লাশ হয়ে ফিরলেন ছাতকের জুনেদ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১ আব্দুছ ছালাম শাকিল ছাতক থেকে:-স্পেনের বার্সেলোনা থেকে লাশ হয়ে বাড়ী ফিরলেন জুনেদ নামের এক প্রবাসী। গত ২১ জানুয়ারি বৃহস্পতিবার স্পেনের বার্সালোনার ডেলমার হসপিটালে বাংলাদেশ সময় সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৩ ফেব্রুয়ারি, বুধবার বিকাল ৩ঘটিকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছে তার লাশ।গত ২৮ জানুয়ারী বৃহস্পতিবার বার্সালোনার শাহজালাল জামে মসজিদে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মরহুমের ২য় নামাজে জানাযা আগামী ৫ই ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১১ টায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, সারাবিশ্বে করোনাভাইরাস হানা দেওয়ার প্রথম দিকে ব্রেইন টিউমার ধরা পড়ে তার।তারপর, তাকে বার্সালোনার ডেলমার হসপিটালে ভর্তি করে অপারেশন করানো হয়। পরিবারের লোকজনের কাছ থেকে জানাযায় অপারেশনের পর দীর্ঘদিন কোমায় ছিলেন তিনি। একসময় তার জ্ঞান ফিরে, আস্তে আস্তে ভিডিও কলে পরিবারের লোকজনের সাথে কথাও বলেছেন। গত ২১ জানুয়ারি বৃহস্পতিবার চিকিতসাধীন অবস্থাতেই বার্সালোনার ডেলমার হসপিটালে বাংলাদেশ সময় আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে মৃত্যু বরণ করেছে। জুনেদ ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বিশ্বম্ভপুর গ্রামের লিয়াকত আলীর পুত্র। (সি/স-০৩ ফেব্রুয়ারি-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: