স্পেনের বার্সেলোনায় মৃতু্বরণকারী জুনেদ আহমদের দাফন সম্পন্ন

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১
  1. আব্দুছ ছালাম শাকিল ছাতজ থেকে:- স্পেনের বার্সেলোনা থেকে লাশ হয়ে ফিরে আসা জুনেদ আহমদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। ২১ জানুয়ারী বৃহস্পতিবার স্পেনে বার্সালোনার ডেলমার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জুনেদ আহমদ ।গত বুধবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছায়। (৫ফেব্রুয়ারী) শুক্রবার উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের নিজ বাড়ী বিশ্বম্ভরপুর (নাগড়াখালী)গ্রামে সকাল ১১ টায় ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। ২৮ জানুয়ারী বৃহস্পতিবার বার্সালোনার শাহজালাল জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মরহুম জুনেদ আহমদ উপজেলার বিশ্বম্ভরপুর (নাগড়াখালী)গ্রামের প্রবাসী লিয়াকত আলীর পুত্র।

 

(সি/স-০৫ ফেব্রুয়ারি-তা/ই)