কুলাউড়ায় প্রবাসী খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১ কুলাউড়া প্রতিনিধি:-মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে প্রবাসী খুনের ঘটনায় প্রধান আসামি পুলিশের খাঁচায়। গত ২ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ের জের ধরে আসামী সুফিয়ান মিয়া গং তাদের প্রতিপক্ষ ভিকটিম শামিম আহমদ‘কে(আরব আমিরাত প্রবাসী) মারপিট করে খুন করে। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের মেয়ে সাদিয়া শামিম সুমাইয়া বাদী হয়ে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করে। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সাদেক কাউসার দস্তগীর এর নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায়,তথ্য প্রযুক্তি (মোবাইল ট্র্যাকিং) ব্যবহার করে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান একদল চৌকস ফোর্স নিয়ে ৬ ফেব্রুয়ারি রাত সাড়ে তিনটার দিকে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পশ্চিম হাজীপুর হতে মামলার প্রধান আসামি সুফিয়ান মিয়াকে গ্রেপ্তার করে। এর আগে উক্ত হত্যা মামলার এজাহার ভুক্ত ৪ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। এতে মোট গ্রেফতারকৃত আসামি হলেন ৫জন। আসামি গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন থানা পুলিশের অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়। (সি/স-০৬ ফেব্রুয়ারি-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: